সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই নারী নিহত হয়েছেন রাজধানীর মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে । মঙ্গলবার রাত পৌনে একটায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুই নারী দুর্ঘটনার শিকার হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে একজনের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তাঁর নাম লেখা দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরটরি কর্মকর্তা।
দুর্ঘটনার শিকার ওই মোটরসাইকেলের পেছনে ‘প্রেস’ লেখা স্টিকার লাগানো ছিল বলে জানা গেছে। এ দিকে ডেমরা এলাকায় রাতে আলাদা আরেক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের লাশ ও আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
