মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে লক্ষ্মীপুরে । এতে আশঙ্কাজনক অবস্থায় আরো দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে ৩ জন মারা যান। হাসাপাতালে নিলে আরো একজন নিহত হন। দুর্ঘটনায় আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
