আগামীকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা শপথ নিবেন । আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মেয়রের এবং স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ পড়াবেন।

এর আগে গত ১লা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে  উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031