একটি বিয়ার কারখানায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে । দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের একটি বিয়ার কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন ও কারখানার কর্মচারী এবং একজন বন্দুকধারী। খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার অঙ্গরাজ্যটির মিলওয়াকি শহরের মলসন কুজ বিয়ার কোম্পানির কারখানায় ওই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুঁড়লে পাঁচজন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই বন্দুকধারীর লাশও উদ্ধার করে।হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর বয়স ৫১ বছর, তিনি মিলওয়াকির বাসিন্দা।  তবে কি কারণে তিনি হামলা চালিয়েছেন তা জানাতে পারেন নি তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মিলওয়াকির মেয়র টম বারেট জানিয়েছেন, বুধবার বেলা দুইটায় ঘটনার সময়ে কারখানার ২০টি ভবনে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। 

গোলাগুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ প্রধান আলফোন্সো মোরালেস বলেন, এই শহরের বাসিন্দাদের জন্য ঘটনাটি দুর্বিষহ এক স্মৃতি হয়ে থাকবে।  আমরা তৎপর আছি, আর কোনো হুমকি নেই।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031