ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার রাতে তাদের হস্তান্তর করা হয় পাচারের শিকার দুই কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করেছে ।

তারা হলেন- বাগেরহাটের আব্দুস ছালামের ছেলে সায়েম খান ও পিরোজপুরের শাজাহানের মেয়ে শাহানাজ আক্তার।

বিজিবি জানায়, ভাল কাজ দেবে বলে একটি পাচারকারী চক্র তাদের ভারতে পাচার করে। এসময় অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে কলকাতা নুরালী মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘স্বদেশ প্রত্যাবাসন’ আইনে তাদের দেশে আনা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেয়া হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930