এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে মাগুরায় প্রাইভেটকারের ধাক্কায় রাব্বি (১৫) নামে । সে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রায়হান মৃধার ছেলে। রাব্বি মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
শনিবার ছিল নির্ধারিত রসায়ন ও কম্পিউটার বিষয়ের প্রাকটিক্যাল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষ হওয়ায় সে শহরের উদ্দেশ্যে ঘুরতে বের হয়। বিকাল ৫টার দিকে চাচাতো ভাই ফোরকানকে নিয়ে মোটরসাইকেলে করে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গোয়ালবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাব্বি ও ফোরকান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ফোরকানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।
