আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ । এ আদর্শকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে হবে। যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, তার নির্দেশে যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধু তাদের কাছে এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু যারা বঙ্গবন্ধুকে দেখেনি, তাদের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্যই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। যাতে করে অন্যরাও এগিয়ে আসেন। সেটাও শুরু হয়েছে।

শনিবার বিকালে কুমিল্লার লালমাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন: কুমিল্লা-৯ আসনের সাংসদ নসিমুল আলম চৌধুরী নজরুল, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার প্রমুখ।

প্রসঙ্গত, ফাইনালে অংশগ্রহণ করে বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলা দল। মনোহরগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930