ছাত্রলীগের এক কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)’র ভিপি নুরুল হক নুরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিেেয়ছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন নুর।
আজ বিকালে ডাকসু’র ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপি নুরসহ কয়েকজন ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই ছাত্রলীগ কর্মী নাবিল বলেন ‘এই নুর, তোর সময় ১১ তারিখ পর্যন্ত। এরপর বস্তায় ভরে গুম করে ফেলব, মেরে ফেলব’। এসময় নুরের সঙ্গে থাকা শাকিল প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ছাত্রলীগের ওই কর্মী।
ডাকসু’র ভিপি নুর সাংবাদিকদের জানান, প্রাণনাশের হুমকিদাতা ছাত্রলীগের কর্মী আদনান আহমেদ নাবিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়ণরত। থাকেন সলিমুল্লাহ মুসলিম হলে। তিনি হল শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728