বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে দক্ষিণ এশিয়া তথা সার্কের বাকি ৫ সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে ১৭ই মার্চের বর্ণাঢ্য উদ্বোধনীতে আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আসছেন এটাও প্রায় নিশ্চিত। মোদির সফর প্রস্তুতি নিয়ে আলোচনায় দিল্লির বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় দু’দিন আলোচনা করে গেছেন। যদিও ভারতের প্রধানমন্ত্রীর অত্যাসন্ন ঢাকা সফর নিয়ে প্রশ্ন তুলছে বাম ও মধ্যমপন্থি দলগুলো। ইসলামী দলগুলোর তরফে এক ধাপ এগিয়ে দিল্লির সাম্প্রতিক দাঙ্গার প্রেক্ষিতে মোদির ঢাকা সফর প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছে। বাম দলগুলো নরেন্দ্র মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে দেখতে চায় না বলে জানিয়েছে। 

বিরোধী বিএনপি বলছে দিল্লি পরিস্থিতির কারণে মোদির এই মুহূর্তে ঢাকা আসা সমীচীন হবে না। তবে সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা বলছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বীর বাঙালিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত ঢেলে দেয়া ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031