সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সন্ধ্যার পরে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে বাকাল ইউনিয়নে বড়মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ্য ট্রলির সঙ্গে বেটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার চালক পূর্ব পয়সার মৃত অনিল ওঝার ছেলে অরোবিন্দু ওঝাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবৈধ্য ট্রলি এবং অটোরিকশা উদ্ধার করে।
