বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ীতে । নিহতের নাম আমিন ভূঁইয়া (৩২)। গতকাল সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের আত্মীয় মো. সানি জানান, ডেমরার বাসা থেকে মোটরসাইকেলে করে উত্তরা যাওয়ার কথা ছিল তার। যাত্রাবাড়ীতে রাজমহল হোটেলের সামনে যাওয়া মাত্র একটি বালুভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় আমিনকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। নিহত আমনি ভূইঁয়া ডেমরায় পরিবার নিয়ে থাকতেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
