শিক্ষা মন্ত্রণালয় টিস্যুবক্সে মুজিববর্ষের লোগো ব্যবহার করা হয়েছে বলে   মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নিয়ে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলে জানিয়েছে।

আজ  বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে মাউশি ব্যবহৃত টিস্যুবক্সে মুজিববর্ষ লোগো ব্যবহারের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে টিস্যুবক্সে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক মুজিববর্ষের লোগো ব্যবহার করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু মাউশি মুজিববর্ষের লোগো সংবলিত কোনো টিস্যুবক্স কেনেনি। মাউশির প্রকিউরমেন্ট অ্যান্ড ফিনান্স উইং টিস্যুবক্স কেনার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু কারিগরি নির্দেশে টিস্যুবক্সে মুজিববর্ষের লোগো ব্যবহারের কথা বলা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় হয়, সংশ্লিষ্ট বিষয়ে গ্রহণ (রিসিভ) কমিটির বক্তব্য হচ্ছে, নিয়মানুযায়ী সরবরাহ করার আগে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রহণ কমিটির সদস্যদের নমুনা প্রদর্শন করে। সেই নমুনায় শুধু মাউশির লোগো ব্যবহারের কথা বলা হয়েছে। পরে www.mujib.100.gov.bd ওয়েবসাইটে স্টেশনারিতে মুজিববর্ষের লোগো ব্যবহারের কথা অনুযায়ী স্বতঃপ্রণোদিত হয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান ওই লোগো সম্বলিত কিছু টিস্যুবক্স মাউশি স্টোরে রেখে যায়।

এ টিস্যুবক্সগুলো সংশ্লিষ্ট গ্রহণ (রিসিভ) কমিটি গ্রহণ করেনি। এ বিষয়ে এখনো কোনো মিটিং হয়নি। যেকোনো সরবরাহকৃত পণ্য গ্রহণের আগে এ কমিটি সভা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। এ টিস্যুবক্সগুলো স্টোররুমে ছিল বলে চাহিদা অনুযায়ী স্টোরকিপার কয়েকটি টিস্যুবক্স সরবরাহ করে।

বিষয়টি নজরে আসা মাত্র কর্তৃপক্ষ টিস্যুবক্সগুলো প্রত্যাহার করে নেয়ার ব্যবস্থা নেয়। টিস্যুবক্সে এ লোগো ব্যবহার সমীচীন না হওয়ায় ইতোমধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানকে এ লোগো ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে।

তাছাড়া সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930