প্রাণঘাতী ভাইরাস করোনা ইরানেও ভয়াবহ আকার ধারণ করেছে । চীনের উহান থেকে জন্ম নেয়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছেন ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ইরানে এ পর্যন্ত অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজারের মতো মানুষ।

বৃহস্পতিবার হোসেইন শাইখল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স। হোসেইন শাইখল ছিলেন দেশটির বিদেশ বিষয়কমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের উপদেষ্টা।

এর আগে গত সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী। দেশটির আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে করোনাভাইরাস দেখা দেয়। এরপর থেকে ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৮০টিরও বেশি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। এতে প্রায় ৩৩ শরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031