এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন নওগাঁর আত্রাইয়ে অটোচার্জারচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোতালেব (৫৫) নামে । শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার সিংড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব উপজেলার গুড়নই গ্রামের মৃত লায়েবুল্লার ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে বাড়ি থেকে আত্রাই সাহেবগঞ্জ বাজারে অটোচার্জারচালিত ভ্যানে আসছিলেন মোতালেব। সামনে থেকে এক শিশু সাইকেল নিয়ে ভ্যানের সামনে এলে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মোতালেব গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের পথে বাগমাড়া এলাকায় তার মৃত্যু হয়।
