কুয়েত সরকার বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে । অন্যান্য দেশগুলো হলো-মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা ও ভারত।
শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, আগামী এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
একটি সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস যেন দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।বিশ্বের ৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
