হাইকোর্ট যুবলীগের বহিষ্কৃত নেতা ও ‘টেন্ডার মুঘল’ জিকে শামীমকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন । গত ৬ই ফেব্রুয়ারি গোপনে হাইকোর্ট থেকে জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২  ফেব্রুয়ারি। বেসরকারি চ্যানেল সময় টিভির অনলাইনে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, জিকে শামীমের জামিনের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান জানান, তিনি জামিনের বিষয়ে কিছুই জানেন না।  রোববার খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি। যদিও জামিনের কাগজের একটি কপি সংগ্রহ করেছে সময় সংবাদ।

গত ২০শে সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিপুল পরিমাণ মাদক ও অর্থসহ গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা রয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031