বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় । এতে আরো ছয়জন আহত হন। শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহিদ (৩২), মাইক্রোবাস চালক, যার নাম-ঠিকানা জানা যায়নি। আহতরা হলেন- খসরু, রেজুয়ান, সামসুল হক বান্টি, সায়েম ও মাহি।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস জানান, আটজন পুরুষ যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে মাওয়াগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান চালকসহ দুইজন। এছাড়া দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ও চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলে জানান তিনি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930