গলায় ফাঁস দিয়ে এক হিজড়া আত্মহত্যা করেছেন রাজধানীর বড় মগবাজার এলাকায় । তার নাম আকবর ওরফে সীমা। শনিবার রাতে এই ঘটনা ঘটে।

সীমার সহকর্মী ঝুমার বরাত দিয়ে আমাদের মেডিকেল প্রতিনিধি বলেন, রাতে বড় মগবাজার রেলগেটের সামনে লতিফ সরদার লেনের ৩০১ নম্বর বাড়ির টিনশেড বাসায় ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে আত্মহত্যা করেন সীমা। পরে তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রেখেছে। হিজড়াদের একটি দল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে বসে আছে। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।

মৃত আকবর ওরফে সীমা ঢাকা মিরপুর ১২ নম্বর পল্লবী ই ব্লকের ১৭ নম্বর বাড়ির মৃত আবদুল কুদ্দুস ও নুরজাহান বেগমের সন্তান।

এ ব্যাপারে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবদুর রউফ বলেন, ঘটনাস্থলে আমাদের একজন কর্মকর্তা গেছেন। তবে কেন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930