করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে আরও দুই বাংলাদেশি । দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। তাদের তথ্য মতে, আমিরাতে দুই বাংলাদেশিসহ নতুন করে আরও ১৪ জনের দেহে মরণ ভাইরাস করোনার সন্ধান পাওয়া গেছে। এর আগে এক বাংলাদেশি সেখানে করোনায় আক্রান্ত হন।

নতুন করে আক্রান্তদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও আমিরাতের চারজন, ইতালির তিনজন, রাশিয়া ও নেপালের দুইজন করে এবং একজন করে ভারত ও সিরিয়ার নাগরিক। সব মিলিয়ে আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৯ জনে।    

আক্রান্ত সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত সবাইকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

দেশটিতে রবিবার থেকে চার সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নাগরিকদের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031