পার্ক সার্কাস নামের একটি চলন্ত ট্রেনে এক নারীকে লক্ষ্য করে প্লাস্টিকের প্যাকেট-বন্দি প্রস্রাব ছোঁড়ার ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের । 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, গতকাল সোমবার রাতে বাড়ি ফেরার পথে প্রস্রাব ছোঁড়ার ঘটনার শিকার হন অদিতি দে নামে ওই তরুণী। 

সোনারপুরের বাসিন্দা অদিতির অভিযোগ, শুধু প্রস্রাব নয়, কামরা লক্ষ্য করে ঢিলও ছোঁড়া হয়। তবে অল্পের জন্য তার আঘাত থেকে বেঁচে যান তিনি।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন অদিতি। সেই সঙ্গে তার প্রশ্ন, ‘‘ইট-পাটকেল বা প্রস্রাবের বদলে যদি অ্যাসিড ছোঁড়া হত, তা হলে কী হত?’’

অদিতি দে পেশায় একজন সাংবাদিক। পশ্চিমবঙ্গের যাদবপুরে তার অফিস। ওই দিন ব্যক্তিগত কাজে শিয়ালদহ গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে বাড়ি ফিরছিলেন। কিন্তু ট্রেন পার্ক সার্কাসে পৌঁছাতেই এ বিপত্তি ঘটে। 

অদিতির কথায়,‘‘স্টেশন ছেড়ে ট্রেন কিছুটা গতি নিতেই, পার্ক সার্কাসের কবরস্থান লাগোয়া বস্তি থেকে ট্রেনের মহিলা কামরা লক্ষ করে উড়ে আসে প্লাস্টিকের প্যাকেট-বন্দি প্রস্রাব। জানালায় লেগে সেই প্যাকেট ফেটে যায়। আর মুহূর্তেই ওই তরল ছিটকে লাগে আমার চোখে-মুখে, গায়ে। নোংরা হযে যায় পোশাকআশাকও।’’ 

শুধু তাই নয়, অদিতি বলছেন,‘‘পরমুহূর্তেই জানালা লক্ষ করে ঢিল ছোড়া হয়। তবে সরে যাওয়ায় অল্পের জন্য বেঁচে গিয়েছি। না হলে যে কী হত, ভাবতে পারছি না।’’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031