কলকাতার অভিনেত্রী পূজা বসু দীর্ঘদিনের বন্ধু কুণাল বর্মার সঙ্গে ৯ বছর ধরে প্রেম করছেন । সেই প্রেমকে শুভ পরিণয় দিতে তিন বছর আগে তারা আংটি বদলও সেরেছেন। এতদিন পর সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে পূজা জানান, খুব শিগগির তিনি বিয়েটাও সারতে চলেছেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি নায়িকা।

পূজার ওই ইনস্টাগ্রাম পোস্ট দেখে তার কাছের বন্ধুরা যেমন তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন, তেমনি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার ভক্তরাও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। এ জন্য তিনি সবাইকেই ধন্যবাদ জানান।

টলিউড সূত্রে খবর, তিন বছর আগে রাজস্থানি লেহেঙ্গায় সেজে কুণালের সঙ্গে আংটি বদল সারেন পূজা। ওইদিন সোনা, হিরে এবং মুক্তোর গয়নায় সেজে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিয়েটা এতদিন করা হয়নি। একটু দেরিতে হলেও আসছে সেই দিন।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারেও বিয়ের কথা জানান পূজা। বলেন, কুণালের সঙ্গে ৯ বছর ধরে সম্পর্কের পর অবশেষে বিয়ে করতে চলেছেন তারা। গত ৯ বছর ধরে অনেক ভালো সময়ের পাশাপাশি কুণালের সঙ্গে কিছু খারাপ সময়ও কাটিয়েছেন বলে জানান নায়িকা।

২০১১ সালে তেলেগু ভাষার ছবি ‘ভিডু থেডা’ দিয়ে অভিনয় যাত্রা শুরু হয় পূজার। পরের বছর হিরণ চ্যাটার্জির বিপরীতে ‘মাচো মুস্তানা’ দিয়ে হয় কলকাতার ছবিতে অভিষেক। তিনি কাজ করেছেন দেব ও সোহমের মতো সুপারস্টারদের সঙ্গেও। এছাড়া ২০১৬ সালে বলিউডের ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবিতে তাকে রীতেশ দেশমুখের বিপরীতেও দেখা গেছে।

তবে শুধু বড় পর্দা নয়, অভিনেত্রী পূজা কাজ করেছেন টেলিভিশনেও। এক ডজনের মতো টিভি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি আবার তার পা পড়েছে ওয়েব সিরিজের দুনিয়ায়ও। তবে এসব কিছুকে ছাপিয়ে নায়িকার বিয়ের অপেক্ষায় তার বন্ধুবান্ধব ও ভক্তরা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728