বিএনপি করোনা ভাইরাস নিয়ে সরকারের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেছে। তবে এ অভিযোগকে হাস্যকর বলে দাবি করেছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এসময় কাদের বলেন, সরকার সারা দেশে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করছে।

তিনি বলেন, মুজিব বর্ষের মতো অনুষ্ঠানের উদযাপন যে পার্টি বন্ধ করতে পারে। সেই পার্টির উদাসীনতা এটা বলা কি হাস্যকর নয়? এটা হাস্যকর। সেতুমন্ত্রী বলেন, কোথায় সরকারের প্রস্তুতির ঘাটতি আছে? আমাদের কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা ছিল। কিন্তু সেটা এখন সমাধান হয়ে গেছে। এখন আর কোনো কিছুরই ঘাটতি নেই।

বিমান বন্দরে পুরো সতর্কতা নেওয়া আছে।

করোনার বিস্তার রোধে সরকারের প্রস্তুতি কেমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, করোনা পরিস্থিতির কারণে যে দল মুজিববর্ষের মতো অনুষ্ঠান বাদ দেয়, তারা আর কি করবে? আমাদের ও সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। তবে কিছু যন্ত্রপাতির ঘাটতি আছে, যেগুলো শিগগিরই পূরণ করা হবে।
করোনার বিস্তার নিয়ে তিনি বলেন, চীন, যুক্তরাষ্ট্র ইউরোপসহ বিশ্বের সোয়াশরও বেশি দেশের লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়েছেন বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানও। বিশ্বব্যাপী যখন এ রোগ মহামারি আকার ধারণ করেছে, তখন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেতনতার জন্য নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31