ভারতের রাজধানী দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর ২৩ বাংলাদেশি শনিবার দেশে ফিরছেন করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে । ১২ই মার্চ তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাদের কেউই করোনায় আক্রান্ত নন বলে নিশ্চিত হওয়া গেছে। ২৩ বাংলাদেশির অধিকাংশই শিক্ষার্থী এবং তাদের সঙ্গে একটি ছোট্ট বাচ্চাসহ একটি পরিবার রয়েছে। শনিবার বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন। তাদের আনতে পুরো খরচ বহন করবে বাংলাদেশ সরকার। গত ২৭শে ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে অন্যান্য ভারতীয়দের সঙ্গে এই ২৩ বাংলাদেশিকে চীনের উহান থেকে ফিরিয়ে আনা হয়। এরপর তাদের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হয় বলে সূত্র জানায়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031