পিকআপের ধাক্কায় হেলাল মিয়া (৩৫) নামে এক ঠেলাগাড়িচালক নিহত হয়েছেন সুনামগঞ্জে । নিহত হেলাল মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের ফয়াজ মিয়ার ছেলে।

শুক্রবার রাতে ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলছে, রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় পৌঁছালে বাঁশবোঝাই ঠেলাগাড়িকে একটি পিকআপ (সিলেট ন-১১-২০২২) ধাক্কা দিলে চালক হেলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার শরীরে কয়েকটি বাঁশ ঢুকে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031