স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে । মঙ্গলবার নানা আয়োজনে পালিত হয়েছে তার শততম জন্মদিন। করোনা ঝুঁকির কারণে সীমিত পরিসরে আতশবাজির মাধ্যমে উদ্বোধন করা হয়েছে মুজিববর্ষের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে উচ্চারিত হয়েছে তার স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়। বড় কোনো জমায়েত কর্মসূচি ছাড়া নানা আয়োজনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করে। মঙ্গলবার ঝমকালো আনুষ্ঠানিকতার মাধ্যমে মুজিব বর্ষের কর্মসূচির উদ্বোধনের প্রস্তুতি ছিল। বিশ্বব্যাপি করোনা ঝুঁকি ছড়িয়ে পড়ায় রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, হাতির ঝিল ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আতশবাজির মাধ্যমে মুজিব বর্ষের কর্মসূচির উদ্বোধন করা হয়।

যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে, তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নস্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের পরে যারা জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিলেন রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের নাম একদিন মুছে যাবে। তারা আজ নিশ্চিহ্ন হওয়ার পথে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এসে আমরা নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করবই। দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে মুজিববর্ষে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা আজ নতুন করে শপথ নিচ্ছি-উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031