বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে ক্যাসিনোবিরোধী অভিযানে পুরান ঢাকার গেন্ডারিয়ার বহিষ্কৃত দুই আওয়ামী লীগ নেতা এনামুল হক ও তার ভাই রূপন ভূঁইয়ার বাড়ি থেকে জব্দ করা পাঁচ সিন্দুক টাকা ।

বুধবার সিআইডির পক্ষ থেকে ইন্সপেক্টর মেহেদী মাকসুদ এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম উপস্থিত থেকে ব্যাংক কর্মকর্তাদের কাছে এই টাকা বুঝিয়ে দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে টাকা গণনা।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত ঢাকার ওয়ারীতে আওয়ামী লীগের ওই দুই নেতার বাড়ি থেকে ২৬ কোটি ৫৪ লাখ ৭৭ হাজার ১০০ টাকা উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

২৭ ফেব্রুয়ারি মানিলন্ডারিং মামলা হলে আদালত সব টাকা বাজেয়াপ্তের ঘোষণা দেন।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয় ক্যাসিনোবিরোধী অভিযান। অভিযানে ক্যাসিনোর সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের সম্পৃক্ততার কারণে ক্যাসিনো বন্ধের অভিযান সরকারি দলের নেতাদের ভাষায় হয়ে ওঠে শুদ্ধি অভিযান। সেই অভিযান রাজনীতির অঙ্গনেও কাঁপন ধরিয়ে দেয়।

একই বছরের ২৪ সেপ্টেম্বর এনামুল ও রূপনদের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালিয়েছিল র‌্যাব। তখন সেখান থেকে চারটি ভল্ট ভেঙে নগদ এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭৩০ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

সারওয়ার আলম জানান, গত ২৫ ফেব্রুয়ারি এনু ও রূপনের বাসা থেকে জব্দকৃত টাকা আদালতের আদেশে বাজেয়াপ্ত হয়। আজ সেই টাকা বাংলাদেশ ব‍্যাংকে জমা দেওয়া হয়েছে। টাকার মধ্যে (২৬ কোটি ৫৪ লাখ ৭৭ হাজার ১শ টাকা) ১৪ টি এক হাজার টাকার জাল নোট এবং নয়টি একহাজার টাকার ও একটি ৫০০ টাকার ছেড়া নোট পাওয়া গেছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031