দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা অনির্দিষ্টকালের জন্য সাংসদীয় নির্বাচন স্থগিত ঘোষণা করেছে । আগামি ২৫ এপ্রিল এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় আপাতত পিছিয়ে দেয়া হয়েছে নির্বাচনের তারিখ। কবে নাগাদ এটি অনুষ্ঠিত হবে সেটি পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান নির্বাচন কর্মকর্তা মাহিন্দা দেশাপ্রিয়া। তবে এখন কোনোভাবেই পূর্বের নির্ধারিত তারিখে নির্বাচন হওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের দেশাপ্রিয়া বলেন, এখন যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসেও জানায় যে শ্রীলঙ্কা করোনা ভাইরাস থেকে সম্পূর্ন মুক্ত তাহলেও ২৫ এপ্রিল নির্বাচন আয়োজন সম্ভব নয়। আমরা জানি না মে, জুন কিংবা জুলাই মাসে এ নির্বাচন হবে কিনা। যতদিন না করোনা দমন করা যাচ্ছে নির্বাচন সম্ভব নয়।

এই নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোট পাওয়ার আশা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে।

এটি জিতলে তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবেন ও একইসঙ্গে তার ক্ষমতা বৃদ্ধি করতে সংবিধান পরিবর্তন করতে পারবেন তিনি। উল্লেখ্য, শ্রীলঙ্কায় শুক্রবার পর্যন্ত মোট ৫৯ জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। করোনা বিস্তার রোধে আন্তর্জাতিক সকল বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে দেশটি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031