বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা করোনাভাইরাস প্রতিরোধে ।

নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তিনি এই ঘোষণা দিয়েছেন।

জ্যাক মা লিখেছেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবেন। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।

বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

অনলাইন ভিত্তিক খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান চীন ভিত্তিক আলিবাবা। ‘আলিবাবা’কে চীনের ই-বে বলে গণ্য করা হয়। সমস্ত কিছুই বিক্রি হয় তাদের ইন্টারনেট সাইটে। এর বাজার মূল্য এখন চল্লিশ হাজার কোটি ডলার।

বিবিসি জানায়, জ্যাক মা লিখেছেন, সরবরাহ কার্যক্রম হয়তো দ্রুত করা সম্ভব হবে না। কিন্তু তারা শেষ পর্যন্ত সেটি সম্পন্ন করবেন।

এদিকে দেশে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম না থাকায় চীন থেকে ১০ হাজার কিট ও পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট বা পিপিই আনা হচ্ছে বলে আজ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪জন। মারা গেছেন দুজন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031