হোম কোয়ারেন্টাইনে আছে ১১৪ জন, এর মধ্যে পাঁচজন সুস্থ হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে কুষ্টিয়ায় রবিবার সন্ধ্যা পর্যন্ত ।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইসএম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাস ফেরতদের বাড়িতে বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে পুলিশ।

গত রবিবার উপজেলার খলিসাকুন্ডি এলাকার প্রায় ২০ জন প্রবাস ফেরতদের বাড়িতে পুলিশ ক্যাম্পের ইনচার্জ খোরশেদ আলম এ লাল পতাকা টাঙ্গিয়ে দেয়।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ খোরশেদ আলম জানান, দৌলতপুর থানার তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে প্রবাস ফেরতদের বাড়িতে বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031