সৌদ বিন আব্দুল আজিজকে কারাগারে বন্দি করে রেখেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার চাচাতো বোন প্রিন্সেস বাসমাহ বিনতে । এক বছরেরও বেশি সময় আগে রাজপরিবারে নিজের সমালোচকদের বিরুদ্ধে বিন সালমান যে ধরপাকড় অভিযান শুরু করেছিলেন তখন থেকে বাসমাহ নিখোঁজ ছিলেন।

স্পেন থেকে প্রকাশিত ‘এবিসি’ পত্রিকা জানিয়েছে, রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত নারীবাদী আন্দোলনকারী বাসমাহকে গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতারের পর থেকে তিনি সৌদি আরবের আল-হায়ার কারাগারে বন্দি রয়েছেন।

পত্রিকাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যা দৃশ্যত জেদ্দায় বাসমাহ’র প্রাসাদের একটি লিফটের বাইরে বসানো ছিল। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, আটজন পুরুষের একটি দল বাসমাহর প্রাসাদে হানা দিয়েছে এবং তারা সিসিটিভি ক্যামেরার অস্তিত্ব টের পেয়ে এসব ক্যামেরা ঢেকে ফেলার বা অকার্যকর করার চেষ্টা করছে।

পত্রিকাটি জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে বাসমাহকে আল-হায়ার কারাগারের ১০৮ নম্বর সেলে আটক রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সপ্তাহে একবার তার সঙ্গে দেখা করতে পারেন। তবে তাকে কবে মুক্তি দেয়া হতে পারে পরিবারের সদস্যরা তা জানেন না।

৫৬ বছর বয়সি প্রিন্সেস বাসমাহ তার মেয়েকে নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ হওয়ার কারণে যুবরাজ সালমান তাকে অপহরণ করেন। তিনি চিকিৎসার উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন বলে ‘এবিসি’ পত্রিকা জানিয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031