দেশে দিনে দিনে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রোগির সংখ্যা বাড়ছে। এতে আক্রান্ত হয়ে মারাও গেছেন তিনজন। এ অবস্থায় সর্বত্র বিরাজ করছে আতঙ্ক।

সরকারি-বেসরকারি নানা পর্যায় থেকে দেয়া হচ্ছে নানা সচেতনতামূলক কার্যক্রম। কোনো কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কথা চিন্তা করে বিলম্বে দেয়ার সুযোগ দিচ্ছেন। কেউ আবার না নেয়ারও ঘোষণা দিয়েছেন। এই তালিকায় যুক্ত হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি হাজী মীর হোসেন মীরু। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর মীরু তার নিজস্ব মার্কেটের অর্ধশতাধিক দোকানের একমাসের ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন।

রবিবার রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট নিয়ে এমন ঘোষণা দেন মীর হোসেন মীরু। তাতে তিনি লিখেছেন, পূর্ব জুরাইন এলাকায় আমার নিজস্ব জায়গার ওপর অবস্থিত এলাকার ছোট-মাঝারি ব্যবসায়ীদের জন্য আমার নামে প্রতিষ্ঠিত ‘হাজী মীর হোসেন মীরু’ কাঁচাবাজারের প্রায় ৫০টির মতো দোকানের ভাড়া আগামী এক মাসের জন্য মওকুফ করা হয়েছে তাদের পরিবার-পরিজনের কথা চিন্তা করে এবং তারা যাতে এলাকাবাসীর নিকট ন্যায্যমূল্যে মালামাল বিক্রি করে।

তিনি লিখেছেন, আমি আজ থেকে আরও ১০ দিন আগে ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছিলাম আমার এই সিদ্ধান্তের কথা। আমি এই ব্যাপারটি প্রচার করতে চাইনি। মূলত আমাদের পূর্ব জুরাইন এলাকার দোকান মালিক এবং বাড়ির মালিকরা যাতে উৎসাহিত হন এবং তাদের ভাড়াটিয়াদের প্রতি সদয় হন তার জন্য এটি প্রচার করেছি।

মীরু আরও লিখেছেন, করোনা মোকাবিলায় আমাদের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এই দুঃসময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াব এবং আমাদের পাশের অন্য মানুষটিকে এই মহামারি সম্পর্কে সচেতন করে তুলব।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31