পৃথক সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ২৬ জন আহত হয়েছেন গোপালগঞ্জে । মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে দুই আরোহী গোপালগঞ্জ শ‌হরের দিকে আসছিলেন। সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ল‌ড়ির পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান নিহত এবং অপরজন মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে।’

অপরদিকে, একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সুবর্ণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেয়। এতে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। মারাত্মক আহত ২০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930