বিপর্যস্ত ইউরোপ চীনে তাণ্ডবের পর করোনাভাইরাসের কারণে । সম্প্রতি ইউরোপকে করোনার কেন্দ্র হিসেবে উল্লেখ করেছিল বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও)। এবার আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপের পর করোনার কেন্দ্র হয়ে উঠছে যুক্তরাষ্ট্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউরোপ-আমেরিকায় নতুন আক্রান্তের মধ্যে ৪০ শতাংশই যুক্তরাষ্ট্রের। এই পরিসংখ্যান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা উদ্বেগ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসনের।

জেনেভায় ডব্লিউএইচও এর মুখপাত্র মার্গারেট হ্যারিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৫ শতাংশ নতুন আক্রান্তই ইউরোপ ও আমেরিকায়। তার মধ্যে আবার শুধু যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ।’

তবে কি করোনা ভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠছে যুক্তরাষ্ট্র? এই প্রশ্নের জবাবে মার্গারেট বলেন, এখন আমরা দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে সংক্রমণ বাড়ছে। তাই কেন্দ্র হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮৮১। মৃত্যু হয়েছে ৭৮২ জনের। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭৮ জন। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নিউইয়র্ক, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনের মতো প্রদেশে।

যুক্তরাষ্ট্রে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০ জানুয়ারি। তারপর থেকে অল্প সংখ্যায় বাড়ছিল। গত ১৭ মার্চ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল মাত্র ১০০। কিন্তু সেখান থেকে গত সপ্তাহে লাফিয়ে বাড়তে শুরু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আচমকা এক সপ্তাহের মধ্যে মৃতের সংখ্যা ১০০ থেকে প্রায় ৮০০ হয়ে যাওয়ার কারণেই এমন আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরই মধ্যে করোনা রুখতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার ও স্থানীয় প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একাধিক প্রদেশ লকডাউন করা হয়েছে। ট্রাম্প বাসিন্দাদের ঘরে থাকার আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, খাবার-সহ অত্যাবশ্যকীয় পণ্যের জোগান স্বাভাবিক রাখার সব রকম চেষ্টা চলছে।

এছাড়া ইতালি নিয়ে আশার আলো দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্গারেট বলেন, ‘ইতালিতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। গত দু’দিনে নতুন আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিছুটা কমেছে। যদিও এখনও অত্যন্ত প্রাথমিক স্তরেই রয়েছে। বলার মতো জায়গায় আসেনি।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930