বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে ভি সিরিজের নতুন ফোন ভি১৯ আনছে । সুপার নাইট মুড ফটোগ্রাফি প্রযুক্তির ফোনটির মাধ্যমে অন্ধকারেও স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা যাবে। এছাড়াও ফোনটিতে যুক্ত করা হয়েছে ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরা।  

ভিভো বাংলাদেশ জানায়, ভিভো ভি১৯ ফোনটির পেছনে চারটি ও সামনে দুইটি ক্যামেরা থাকবে। সেলফি ক্যামেরা দুটি ৩২ ও ৪ মেগাপিক্সেলের এবং পেছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ক্যামেরায় যুক্ত হয়েছে সুপার নাইট মুড ফটোগ্রাফি, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা, মুভি মোডসহ চমৎকার সব ফিচার। ফোনটির রেজ্যুলোশন ১০৮০ী২৪০০ পিক্সেল।

৮জিবি র‌্যামের ভি ১৯- এ থাকবে ১২৮ জিবি রম, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এছাড়াও থাকবে- টাইপ সি রিভার্সেবল ইউএসবি।

জানা যায়, বাংলাদেশসহ বিভিন্ন দেশে ভি১৭ স্মার্টফোন গ্রাহকপ্রিয় হওয়ার পর ভি সিরিজের সবচেয়ে আধুনিক এ ফোনটি বাজারে আনছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। আগামী এপ্রিলে ফোনটি বাজারে পাওয়া যেতে পারে। তবে এর দাম এখনও প্রকাশ করেনি কোম্পানিটি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031