দেশের বিনোদন জগতের অনেক তারকা মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টেইনে রয়েছেন। তালিকায় আছে কিংবদন্তি গায়িকা রুনা লায়লা, অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান এবং একসময়কার ভয়ংকর খল অভিনেতা ডিপজলের নাম।

স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকা তারকাদের তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও। সাতদিন ধরে ঘরবন্দি রয়েছেন এই অভিনেত্রী। ঘরে বসেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের নানা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন এবং প্রত্যেককে বাড়িতে নিরাপদে থাকার কথা বলছেন তিনি।

ভক্তদের উদ্দেশ্যে নায়িকা বলেন, ‘দিন দিন যেন আতঙ্ক বেড়েই চলছে। এর ভবিষ্যত কী হবে, তা আমরা কেউই জানি না। বাইরে বের হলেই মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ আছে। এই পরিস্থিতিতে সবারই ঘরে অবস্থান করাটাই বুদ্ধিমানের কাজ হবে।’

মাহি এও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি বাসা থেকে বের হবেন না। কিন্তু কীভাবে সময় কাটছে ঘরবন্দি মাহির? নায়িকা বলেন, ‘কাজের মানুষদের ছুটি দিয়েছি। বাসার সব কাজ নিজেই করছি। ঘর গোছাচ্ছি, সাজাচ্ছি। ফেসবুকের বন্ধুদেরও সময় দিচ্ছি। আগে টেলিভিশনে খবর দেখা হতো না, এখন দিন-রাত খবর দেখছি।’

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করা এবং হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়া ভয়াবহ এই ভাইরাস থেকে একমাত্র সৃষ্টিকর্তার রহমত ছাড়া বাঁচা সম্ভব নয় বলেও উল্লেখ করেন একসময়কার সবচেয়ে দামী নায়িকা মাহিয়া মাহি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728