আজ বিকাল ৪টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে কোভিড-১৯ মোকাবিলায় চীনের পাঠানো চিকিৎসা সামগ্রী কুনমিং থেকে বিশেষ বিমানে ।

বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান লিখেছেন, আজ বিকাল ৪টায় করোনাভাইরাস মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী ঢাকায় আসছে।

এদিকে ঢাকাস্থ চীন দূতাবাসও এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানাচ্ছে, চীন থেকে ২য় ধাপে আসা করোনা মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রীর সরবরাহ গ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর সঙ্গে আজ সন্ধায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

চীন দূতাবাস সূত্রে জানা যায়, চীনের কুনমিং থেকে আসা বিশেষ বিমানে দশ হাজার টেস্টিং কিট, চীনের পাঠানো দ্বিতীয় চালানে দশ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ মেডিকেল সরঞ্জাম রয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনা শনান্ত হলেও অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করে ফেব্রুয়ারিতে। চীনে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় চীনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে দেশটিকে ১০ লাখ হাতমোজা, পাঁচ লাখ মাস্ক, এক লাখ ৫০ হাজার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার জুতার কাভার ও আট হাজার গাউন উপহার দেয় বাংলাদেশ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031