ট্রাক উল্টে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে আলুবোঝাই । নিহত সোহবার মোল্লা (৬৫) নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন রাজাপুর পূর্ণকলস এলাকার বাসিন্দা ছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে আলু নিয়ে একটি ট্রাক (যশোর মেট্রো-ট-১১-৫০৮৩) কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেটের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোহবার মোল্লার মৃত্যু হয়।

পুলিশ আরো জানায়, নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকাই দুপুরে মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথার মধ্যস্থতায় নিহতের পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্থান্তর করা হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031