ভ্রাম্যমাণ আদালত জামালপুরে একটি বিড়ি কারখানার নারী ও পুরুষ শ্রমিকদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে । একই সাথে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ছুটি না দিয়ে শ্রমিকদের কাজ করানোর দায়ে কারখানাটির একজন কর্মচারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের বজ্রাপুরে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর শহরের বজ্রাপুরের ওই বিড়ির কারখানায় শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে, এমন তথ্যে নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু বিকালে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের দল ওই কারখানায় অন্তত ৭০ জন নারী-পুরুষ শ্রমিককে বিড়ি তৈরির কাজ করতে দেখেন। এ ব্যাপারে কারখানাটির কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধি ২৬৯ ধারায় বর্ণিত অবহেলিত কার্যদ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভ করার আশঙ্কা থাকার অভিযোগ আনা হয়।

দোষ স্বীকার করায় কারখানার কর্মচারী মনির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম। পরে জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান ওই কর্মচারী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031