গোটা বিশ্ব বিজ্ঞানীরা অচেনা এই ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসায় বিভিন্ন আবিষ্কারে জানপ্রাণ দিয়ে চেষ্টা করছেন । করোনাভাইরাসে কাঁপছে। বিশ্বের কোথাও রয়েছে করোনার টেস্ট কিটের অভাব আবার কোথাও যে কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে তাতে সময় লাগছে অনেক। এমন অবস্থায় এক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান করোনা টেস্টের নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে। যাতে দাবি করা হয়েছে মাত্র ৫ মিনিটেই করোনার সফল টেস্ট করা যাবে। খবর ব্লুমবার্গের।

স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাবট ল্যাবরেটরি’ জানায়, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এই সংস্থাকে খুব দ্রুত অনুমোদন দেওয়া হচ্ছে। জরুরী ভিত্তিতে এই পরীক্ষা চালু করার জন্য আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদন দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

ছোট একটি পোস্টারের মত দেখতে অ্যাবোটের তৈরি যন্ত্রটি। মলিকিউলার টেকনোলজি ব্যবহার করে এই যন্ত্র তৈরি করা হয়েছে। এতে কারও দেহে সংক্রমণ হয়েছে কি না তা বলে দেওয়া যাবে মাত্র ৫ মিনিটে, আর সংক্রমণ না হলে তা বলতে সময় লাগবে ১৩ মিনিট। সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই প্রযুক্তির কথা জানানো হয়েছে।

অ্যাবট এর প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এই যন্ত্র খুবই কার্যকরী হবে। মাত্র কয়েক মিনিটের যদি ফলাফল সামনে আসে, তাহলে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর যেহেতু এই মেশিনটি আকারে ছোট, তাই এটি হাসপাতালের বাইরের দিকে যে কোনো একটি জায়গায় রেখে দেওয়া যাবে। হাসপাতালের ভিতরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও কমবে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31