বেইজিং বাংলাদেশকে সহায়তা হিসেবে দেয়া চীনের করোনা ভাইরাস কোভিড-১৯ টেস্ট কিট কোনো বাজে কোম্পানী থেকে সরবরাহ করা হয়নি বলে জানিয়েছে । ঢাকাস্থ চীনা দূতাবাসের তরফে এটি স্পষ্ট করা হয়েছে। চীন এ পর্যন্ত ৪০ হাজার ৫০০ কিট (জ্যাক মা’র দেয়া কিট সহ) বাংলাদেশকে দিয়েছে। দূতাবাস এ নিয়ে দেয়া এক বিবৃতিতে বলেছে, উন্নত মানের কিট সংগ্রহ করা হয়েছে এবং তা যথাযথ মান নিয়ন্ত্রণ করে ঢাকায় পৌঁছানো হয়েছে। স্পেন ও চেক প্রজাতন্ত্র অভিযোগ করেছে, তাদের দেশে চীন থেকে পাঠানো দ্রুত করোনাভাইরাস শনাক্তকরণ কিট ‘ত্রুটিপূর্ণ’। ওই বক্তব্যে এই প্রেক্ষিতে ঢাকায়ও চীন থেকে আসা কিট নিয়ে প্রশ্ন ওঠে। চীন দূতাবাস সেই বিতর্কের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে। এ নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দূরিকরণে তারা স্প্যানিশ সরকারের আনুষ্ঠানিক বক্তব্য যাতে, স্পেন জানিয়েছে তারা সরাসারি চীন থেকে কিটগুলো সরবরাহ করেনি, করেছে ভায়া মিডিয়া, তা ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
