দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল চৌধুরী রানা (৪২) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় । রবিবার সন্ধ্যায় উপজেলা শহরের তারাগন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল তারাগণ গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে। তিনি শ্রম মন্ত্রণালয়ের অধীনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জুয়েল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930