বলিউডের তারকারা এই মুহূর্তে গৃহবন্দি। করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশের মতো লকডাউন ভারতও। বন্ধ বিনোদন দুনিয়া। মানালিতে নিজের বাড়িতে বন্দি ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানাওয়াতও। সেখান থেকেই ভক্তদের জন্য ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছেন তার অভিনয় জীবনের প্রথমদিকের কথা।

ওই ভিডিওতে কঙ্গনা জানিয়েছেন, অভিনেত্রী হওয়ার জন্য মাত্র ১৫ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে মুম্বাই চলে গিয়েছিলেন। সেসময় তিনি শরীরে নিয়মিত ড্রাগ নিতেন বলেও স্বীকার করেছেন। তবে অভিনয় জগতে প্রবেশ করে খুব শিগগির তিনি সেই অবস্থা কাটিয়ে ওঠেন বলেও দাবি করেন বলিউড ‘কুইন’।

সম্প্রতি কঙ্গনার দিদি রাঙ্গোলি চান্দেলও একটি ভিডিও ও দুটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, তার বোন (কঙ্গনা) এত বড় অভিনেত্রী হয়েও কোনোদিন বিউটি পার্লারে যাননি। ছবি দুটিতে দেখা যায়, দিদি রাঙ্গোলির কাছে ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট নিচ্ছেন কঙ্গনা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930