কানাডায় করোনা ভাইরাস সংক্রমণে হুঁ হুঁ করে মৃতের সংখ্যা বাড়ছে। এক দিনেরও কম সময়ে সেখানে মারা গেছেন কমপক্ষে ১০১ জন। আগের দিনের তুলনায় এ সংখ্যা এক তৃতীয়াংশ বেশি। এখন পর্যন্ত সরকারি হিসেবে সেখানে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৮৫০০ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির ১০টি প্রদেশের সব ক’টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। লোকজনকে ঘরের ভিতর অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে মঙ্গলবার কুইবেক প্রদেশ হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, সেখানে চিকিৎসার মূল সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে।

তবে এই সঙ্কট কাটিয়ে উঠতে কর্তৃপক্ষ প্রত্যয় ঘোষণা করেছে। ওদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্তে অবস্থানরত পুলিশ সদস্যরা ফেরত যাওয়া ব্যক্তিদের আইসোলেশনে যাওয়া নিশ্চিত করছে। রোববার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার স্ত্রী করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তা সত্ত্বেও তিনি আইসোলেশনে থাকবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031