গতকাল ঢাকা মেডিকেলে দুজনের মৃত্যু হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই একের পর এক সর্দি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা মারা যাচ্ছেন। আজও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা দুই রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার  ও অন্যজনের বুধবার  রাতে। দুজনেরই বয়স পঞ্চাশের বেশি।
এদের মধ্যে মঙ্গলবার (৩১ মার্চ) যার মৃত্যু হয় তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি ওই রোগীর নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায়।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর- সর্দি-কাঁশি নিয়ে ভর্তি দুই রোগীর মৃত্যু হয়েছে। প্রথম জনের রিপোর্ট পাওয়া গেছে। নেগেটিভ আসছে। অর্থাৎ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না।

অপরজনের নমুনা পাঠানো হয়েছে। রাতে রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় সংক্রমিত ছিলেন কি-না।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930