প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে  পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে । এঘটনায় তিনজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার বিকেল বাইপাস সড়কের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর ট্রাফিক পশ্চিম বিভাগের শেরেবাংলা নগর এলাকার সার্জেন্ট রফিকুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ওই পিকআপ ভ্যানটি জাহাঙ্গীরগেট থেকে শেরেবাংলা নগরের দিকে প্রবেশের সময় নতুন বাইপাস রোডের মুখে বিজয় সরণি দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের তিনজন গুরুতর আহত হন। তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার দুই গাড়িই জব্দ করা হয়েছে।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031