আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ানের নারানপুর গ্রামে হাছান (১৮) নামে কলেজ ছাত্রের মৃত্যু নিয়ে । এলাকাবাসী জানয়, গত ১ সপ্তাহ দরে ওই কলেজ ছাত্র জ্বরে ভুগে বৃহস্পতিবার রাত ১০টায় মারা যায়। এ নিয়ে এলাকাবাসির মাঝে বেশ আতঙ্ক বিরাজ করছে।

কলেজ ছাত্রের মা রোজিনা খাতুন জানান, গত ৬-৭ দিন ধরে হাছানের জ্বর ছিল। তেমন খাওয়া দাওয়া করতে পারেনি। পরে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছ থেকে ওষূধ নিয়ে খাওয়ানো হয় কিন্তু তাতেও কাজ হয়নি। অতপর বৃহস্পতিবার রাত দশটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার গাল দিয়ে রক্ত বের হয়।

সরেজমিনে যেয়ে দেখা গেছে, মা ও বাবার ছাড়া লাশের পাশে কেউ নেই। ভয়ে লাশ দেখছে না এলাকাবাসী। এবং গ্রাম পুলিশ ওই বাড়িতে কাউকে ঢুকতেও দিচেছ না। কিছু দূরে তার পরিবারের সদস্যরা বসে আছে।
সিভিল সার্জন জানান, নমুনা সংগ্রহের জন্য একটি মেডিকেল টীম ওই বাড়িতে পাঠানো হচেছ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930