ইরান করোনার থাবায় একটি দেশের সর্বোচ্চ নেতাদের আক্রান্ত হওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে । তারই ধারাবাহিকতায় এবার করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির স্পিকার আলি লারিজানি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এমন তথ্য দিয়েছে।

খবরে বলা হয়েছে, আলি লারিজানি কোভিড-১৯ রোগে পজিটিভ নিশ্চিত হওয়ার পর বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। তার চিকিৎসা চলছে।

খবরে বলা হয়েছে, আলি লারিজানি কোভিড-১৯ রোগে পজিটিভ নিশ্চিত হওয়ার পর বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। তার চিকিৎসা চলছে।

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির ঘনিষ্ঠ বলে পরিচিত ৬২ বছর বয়সী লারিজানি ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হন।

গত ১৯ ফেব্রুয়ারিতে ইরানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর তা ব্যাপকহারে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করেও পারছে না ইরান সরকার।

ইরানে পার্লামেন্টের বহু আইনপ্রণেতাসহ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪৬৮ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬০ জনের।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930