প্রধানমন্ত্রীর কার্যালয় করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দুস্থ ও অসহায়দের সরকার যে ত্রাণ দিচ্ছে তা বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও নৌবাহিনীকে দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করেছে । জানিয়েছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এভাবে অসত্য ও বানোয়াট সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এইরকম কোনো সিদ্ধান্ত হয়নি।

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031