ভিজিডি ও ১০ টাকা কেজি দরের ভিজিএফের প্রায় ছয় মেট্রিক টন চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে নওগাঁর রাণীনগর উপজেলার রাতোয়াল শলগাড়ীয়াপাড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চাল ব্যবসায়ী আয়েত আলীর বাড়ি থেকে । শুক্রবার একমাত্র আয়েত আলীকে আসামি করে এই মামলা করেন রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার।

আয়েত আলী উপজেলার রাতোয়াল শলগাড়ীয়াপাড়া গ্রামের বাসিন্দা ও কালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ চলছিল। সেখানে মনিটরিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা। তিনি গোপন সংবাদে জানতে পারেন ব্যবসায়ী আয়েত আলীর বাড়িতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল ক্রয় করে চাল মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে চালের সন্ধান করে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।

খবর পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ব্যবসায়ী আয়েত আলীর বাড়ি তল্লাশি করে প্রায় ছয় মেট্রিক টন চাল এবং ১৩৮টি খালি বস্তা বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, অনিয়ম করে ব্যবসায়ী আয়েত আলী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল ক্রয় করে মজুদ করেছেন। আমরা অভিযান চালিয়ে চাল উদ্ধার করে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় মামলা করা হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, চাল উদ্ধারের ঘটনায় রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার বাদি হয়ে আয়েত আলীকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031