কেবিন ক্রুদের মধ্যে আতঙ্ক বৃটিশ এয়ারওয়েজ । দু’সপ্তাহ ধরে তারা দীর্ঘ দূরত্বের ফ্লাইটে দায়িত্ব পালন করছেন। এ সময়ে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে তাদের ভয়। স্টাফরা যাতে আক্রান্ত না হন সেজন্য বৃহত্তর ব্যবস্থা নেয়ার দাবি করছে কেবিন ক্রু এবং পাইলটদের ইউনিয়নগুলো। ওই বিমান সংস্থার স্টাফরা বিবিসিকে বলেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ধীরগতি অবলম্বন করেছে বৃটিশ এয়ারওয়েজ। এখনও নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ফ্লাইট পরিচালনা করছে তারা। এছাড়া বিদেশে আটকে আছেন এমন অনেক বৃটিশকে উদ্ধারে বৃটিশ এয়ারওয়েজ আরো ফ্লাইট পরিচালনা করবে। তবে বৃটিশ এয়ারওয়েজ বলেছে, স্টাফদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক কিট পর্যাপ্তভাবে দেয়া হয়েছে।

আরোহী এবং ক্রুদের মধ্যে যোগাযোগে দূরত্ব বজায় রাখার নীতি গ্রহণ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031